মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৫০০ মশারি বিতরণ ও বিশ্ব পর্যটন দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৫০০ মশারি বিতরণ ও বিশ্ব পর্যটন দিবস পালিত

মোঃ সুমন সরকার স্টাফ রিপোর্টার

২৭ সেপ্টেম্বর রবিবার ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ৫০০টি মশারি বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি) কর্মসূচির পক্ষ থেকে আয়োজিত এ মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।

এসময় ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহারের পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

একই দিনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন। জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার পর্যটন সম্ভাবনা, প্রযুক্তির ব্যবহার এবং পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..