মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

আশুলিয়া ইপিজেড ও বলিভদ্র এলাকায় আনসার–হকার সংঘর্ষ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

আশুলিয়া ইপিজেড ও বলিভদ্র এলাকায় আনসার–হকার সংঘর্ষ, সড়ক অবরোধ করে বিক্ষোভ।
সাভার প্রতিনিধি:মোঃশওকত হোসেন
সাভারের আশুলিয়া ইপিজেড ও বলিভদ্র এলাকায় আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হকারদের সঙ্গে আনসার সদস্যদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে হকাররা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে সড়ক অবরোধ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..