সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আশুলিয়ার বাইপাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

আশুলিয়ার বাইপাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সাভার প্রতিনিধি: মোঃ শওকত হোসেন
ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে আশুলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় রাজনৈতিকভাবে সরগরম পরিস্থিতি তৈরি হলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..