রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে লিংক রোডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান : রাস্তায় ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে – ইউএনও ফয়েজউদ্দিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নারায়ণগঞ্জে লিংক রোডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান : রাস্তায় ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে – ইউএনও ফয়েজউদ্দিন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নাগরিক ভোগান্তি লাঘবে নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া টু সাইনবোর্ড লিংক রোডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিনের নেতৃত্বে শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

লিংক রোডের পাশে দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত পচা নর্দমা ও ময়লার স্তূপ জমে থাকায় পথচারী ও যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। কয়েক দফা পরিষ্কার করার পরও অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে এখানে ময়লা ফেলে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এই জনদুর্ভোগ নিরসনে আজ পুরো রাস্তা জুড়ে বেকু, ঝাড়ু, ট্রাক ও শ্রমিক দিয়ে ময়লা অপসারণ, নর্দমা পরিষ্কার ও জীবাণুনাশক স্প্রে করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা লিংক রোডের সম্পূর্ণ অংশ পরিচ্ছন্ন করেছি। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ময়লার কারণে তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিল।

তিনি আরও বলেন, জনস্বার্থে ও জনকল্যাণে অনুরোধ করছি, কেউ এই জায়গায় ময়লা ফেলবেন না। যারা পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিসিটিভি ও মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি মনিটরিং করব।

ইউএনও আরো
বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের কাজ নয়। ডেঙ্গু প্রতিরোধ ও সুস্থ পরিবেশের জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের ময়লা নির্ধারিত স্থানে ফেলুন।

অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, রাস্তা পরিষ্কার থাকলে যেমন দুর্গন্ধ কমবে, তেমনি ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকিও কমবে।

জেলা প্রশাসন জানায়, পরিষ্কার পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাস প্রতি শনিবার জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..