সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

খুলনায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

খুলনায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বরুন কান্তি মন্ডল খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়সকাল ১০টায়। প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক খান মোতাহার হোসেন, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কর্মসংস্থান ও জননশক্তি রপ্তানি অফিসের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন। দিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন কারিতাস এর প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, কনিকা হালদার, প্রবীন আইনজীবী এ্যাডঃ মমিনুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, সুবল কুমার ঘোষ, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী নেত্রী বৃন্দের আশ্বাস, প্রকল্প মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারনা, সাইবার ট্রাকিং, সিটি আইপি এ্যাক্টিভিষ্টদের ভূমিকা, সিটিসি কমিটি সম্পর্কে ধারনা, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬, নেতৃত্বের ধারনা, ট্রমা ইনফর্মড কমিউনিকেশন ও ভিকটিম সাপোর্ট সম্পর্কে ধারনা অর্জন করেছে। দলীয় কাজের মাধ্যমে সাসটেইনেবিলিটি প্লান ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সমাপনী অধিবেশনে আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না সারাদিনের পর্যালোচনা ও দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়ে প্রশিক্ষণ সমাপ্ত করেন। সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় ও উইনরক ইনটারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পে রূপান্তর খুলনা,সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে কার্যক্রম বাস্তবায়ন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..