মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি!

বি.সরকার। স্টাফরিপোর্টার।।

খুলনার পাইকগাছায় আলমতলা গ্রামের একটি পক্ষ কর্তৃক সংবাদ সম্মেলনে আনীত চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন গুরুতর অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসীর পক্ষে মো. টুটুল। ৩১ আগস্ট সোমবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে মোঃ টুটুল জানান, গত ২৯ আগস্ট একই এলাকার মোঃ তনু জমাদ্দার, আলমগীর জমাদ্দার, ফাতেমা বেগম, নাসিমা বেগম, তানভীর জমাদ্দার ও বাবু জমাদ্দার প্রেসক্লাবে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন। স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ওই একপেশে বক্তব্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে বলা হয়, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশাসনকে এই অভিযোগের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে বলা হয়, সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে এ ধরনের গুরুতর অভিযোগ দিয়ে কাউকে সামাজিকভাবে হেয় করার প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি ও জমি জবরদখলের অভিযোগ কোনো দলিল বা নিরপেক্ষ সাক্ষ্য ছাড়াই উত্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।
৫ আগস্টের ঘটনার পেছনের কারণ ও পূর্ববর্তী বিরোধ ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পরিকল্পিতভাবে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে নয়, আবার রাজনৈতিক পরিচয়ের কারণে কারুর উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপরাধী হিসেবে উপস্থাপন করাও সমীচীন নয়।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ৫ আগস্টের ঘটনাসহ সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তদন্তের আগে কাউকে হয়রানি না করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, মিথ্যা অভিযোগের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বন্ধ করা, আলমতলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুই পক্ষের প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো সংঘাতে জড়াতে চান না এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসুক এটাই তাদের চাওয়া। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে তুলে ধরার জন্য এ সময় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..