বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

আশুলিয়া শিল্পাঞ্চলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগে শ্রমিক ও এলাকাবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

আশুলিয়া শিল্পাঞ্চলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগে শ্রমিক ও এলাকাবাসী

মোঃ শওকত হোসেন রিপোর্টার ঢাকা জেলাঃ

আশুলিয়া শিল্পাঞ্চলের বাঁশতলা মোড় থেকে জামগড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানির ওপরে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন গার্মেন্টস শ্রমিক, রিকশা ও অন্যান্য যানবাহনের চালকসহ সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারে না। ফলে সড়কে দীর্ঘসময় পানি জমে থাকে। পানির কারণে রিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, কোথাও কোথাও যানবাহন আটকে যাওয়ার ঘটনাও ঘটে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন পোশাক কারখানার শ্রমিকরা। অনেক শ্রমিকের অভিযোগ, সকালে কর্মস্থলে যাওয়ার সময় হাঁটুপানি পার হয়ে যেতে হয়। একই কারণে স্থানীয় বাসিন্দারাও বাজারসহ প্রয়োজনীয় কাজে বের হতে সমস্যায় পড়ছেন।

আশুলিয়া-জামগড়া এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের বিষয়টি বিভিন্ন সময় সংবাদেও উঠে এসেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং প্রয়োজনীয় ড্রেনেজ নির্মাণ করে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্ত করা হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..