সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

আশুলিয়ায় ডি এল এগ্রো ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

আশুলিয়ায় ডি এল এগ্রো ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগ।

প্রতিবেদক: মোঃ শওকত হোসেন
ঢাকার সাভারের আশুলিয়ার বাদাইল রামসোনা এলাকায় অবস্থিত ডি এল এগ্রো ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেকসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে। কারখানাটিতে অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা, পচা কাঁচামাল ব্যবহারের অভিযোগ এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে খাদ্যপণ্য তৈরির সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার যথাযথ ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে না। এমনকি পচা কাঁচামাল ও শ্যাওলাযুক্ত পানি ব্যবহারের অভিযোগও রয়েছে। পাশাপাশি উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের হাতে গ্লাভস এবং মাথায় সুরক্ষাক্যাপ না থাকার অভিযোগ উঠেছে। এ ধরনের পরিবেশে খাদ্যপণ্য তৈরি হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রাপ্ত তথ্যমতে, প্রতিষ্ঠানটির নাম ডি এল এগ্রো ফুড প্রোডাক্টস। ঠিকানা—বাদাইল, ধামসোনা, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ট্রেড লাইসেন্স ও বিডি এস-সংক্রান্ত কিছু নম্বর উল্লেখ করা হয়েছে। তবে এসব নম্বরের বৈধতা ও সংশ্লিষ্ট সনদের বর্তমান অবস্থা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানাটিতে উৎপাদিত খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই কর্তৃপক্ষ যেন দ্রুত তদন্ত করে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..