সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন এর শোক
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
গত ৯ অক্টোবর নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সহ-সভাপতি এবং আইবিএন নিউজের সহযোগী সম্পাদক ও হেড অব ইন্টারন্যাশনাল ডেস্ক মীর দিনার হোসেনের মমতাময়ী মা সামসুন নাহার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে এনপিজেএর সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, আইবিএন নিউজ -এর সম্পাদক আয়েশা আক্তার রুবি এবং আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরলোকগত সামসুন নাহারের রূহের মাগফিরাত কামনা করেছেন।