সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

পাইকগাছায় পুলিশী অভিযান অব্যাহত গত ২৪ ঘন্টায় গ্রেফতার-১৮

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

পাইকগাছায় পুলিশী অভিযান অব্যাহত গত ২৪ ঘন্টায় গ্রেফতার-১৮

বি.সরকার। স্টাফরিপোর্টার।।

খুলনার পাইকগাছায় থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ১ব্যক্তিসহ মোট ১৮ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। দউপজেলার বিভিন্ন স্থান থেকে এদের’কে গ্রেফতার করেন।
১০ অক্টোবর শনিবার থানার ডিউটি অফিসার এসআই একরামুল ইসলাম জানান, ওসি স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী-র নগরশ্রীরামপুর থেকেে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মান্নান হাজরা (৫৭) কে আটক করা হয়। তাকে ২৪ সালে থানায় দায়েরকরা ১৬ নম্বর নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও জুয়া আইনে ৬জন, পরোয়ানাভুক্ত ২জন,নিয়মিত মামলায় ২জন, মাদক আইনে- ৩জন সহ বিভিন্ন অপরাধ ১৮ জন-কে গ্রেফতার করেছেন। জানাগেছে, মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের শনিবার আদালতে সোপর্দ করলে সামারি ট্রয়ালে অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
সমাজ থেকে মাদক-জুয়া, কিশোর গ্যাং ও যে কোন অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়ে ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশমত অভিযান অব্যাহত থাকবে ।
পুলিশী এ অভিযানের সাফল্য-কে স্বাগত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মাদক-জুয়ার গর্ড ফাদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..