মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

আশুলিয়ায় শারমিন গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার জামাল উদ্দীনের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

আশুলিয়ায় শারমিন গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার জামাল উদ্দীনের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ।

আশুলিয়া প্রতিনিধি: মোঃশওকত হোসেন।

সাভারের আশুলিয়ার নরসিংপুরে অবস্থিত শারমিন গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার জামাল উদ্দীনের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নিহত জামাল উদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করায় জেটেব ও এটিইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে উপস্থিত হন নিহতের স্ত্রী, সন্তান, বড় ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এ সময় পরিবারের সদস্যরা জামাল উদ্দীনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মকর্তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিহত জামাল উদ্দীনের বড় ভাই সোহাগ ইস্কান্দর আলী এবং এফবিবিসিসিআইয়ের সদস্য জহিরুল হক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো কর্মীকে কর্মক্ষেত্রে অপমান-অপদস্থতা কিংবা অন্যায় আচরণের শিকার হতে না হয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে নিহত জামাল উদ্দীনের পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..