সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

মণ্ডপগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সার্বিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১৪৫ বছরের মধ্যে এবারই প্রথম নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক স্বস্ত্রীক সার্বজনীন লক্ষ্মী মন্দির, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ মন্দিরে উপস্থিত হয়েছেন। মন্দিরের ভক্তবৃন্দ ও কমিটির সকলে অত্যন্ত খুশি হয়েছেন এবং ডিসি কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..