বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি ।
ময়মনসিংহ জেলা থেকে সাংবাদিক মোঃ মাসুদ আলম ভুঁইয়া,
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ‘ফরাজি ব্রিক্স’ নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ ‘ফরাজি ব্রিক্স’ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ এবং জেলা আনসার দলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..