সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর চাইনিজ রেস্টুরেন্ট-সহ ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা।
সুমন সরকার স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার চায়না বাধ ও হোসেনপুর এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট ও কেকের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। মোঃ সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও চাইনিজ খাদ্য পণ্য উৎপাদন যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বার্গার তৈরির ব্রেডে লেবেল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লামহা ডেকোরেটেট কেকের মালিক মো: বিজয় শেখ কে ৮০০০ টাকা জরিমানা করেন।
এবং চায়নাবাধের যমুনা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মো: আরিয়ানকে ৩০০০ টাকা ও ডিঙী রেস্টুরেন্টের মালিক মো: শিহাবউদ্দিন খানকে ২০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে ভোজ্য তেল-সহ নিত্যপণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন, ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।