বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
সাভার-আশুলিয়া প্রতিনিধি:মোঃশওকত হোসেন
সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল থেকে স্থানীয় পর্যায়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, পলাশবাড়ীসহ আশুলিয়া এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..