বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শ্রীনগরে মসজিদের জমির গাছ জোরপূর্বক কর্তন ও জমি দখলের পায়তারার অভিযোগ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

শ্রীনগরে মসজিদের জমির গাছ জোরপূর্বক কর্তন ও জমি দখলের পায়তারার অভিযোগ!

মেহেদী সুমন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ঝাহানাবাদ এলাকায় অবস্থিত ঝাহানাবাদ বাইতুননুর জামে মসজিদের জমির গাছ জোরপূর্বক কাটা ও জমি দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে।

এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , শনিবার (২৮ ফেব্রুয়ারি ) সকালে মসজিদের জমির সীমানার ভেতরে থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ৬টি গাছ জোরপূর্বক কাটা হয়।

একই এলাকার বাসিন্দা বাহার আলী মাদবরের ছলে, মজিবর মাদবর (৫৫), এর বিরুদ্ধে কোনো ধরনের অনুমতি ছাড়াই মসজিদের মালিকানাধীন গাছগুলো কেটে নেওয়ার অভিযোগ ওঠে ।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, গাছগুলো দীর্ঘদিন ধরে মসজিদের সম্পত্তি হিসেবে সংরক্ষিত ছিল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। কিন্তু পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই গাছ গুলো কেটে নেওয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে ঝাহানাবাদ বাইতুননুর জামে মসজিদের সভাপতি মোঃ মনির হোসেন বেপারী বলেন,মসজিদের সম্পত্তির গাছ অনুমতি ছাড়া কেটে নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মজিবর মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে এবং মসজিদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..