রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ জন ও মাদকদ্রব্য উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৪ বার পঠিত

 

তরিকুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের(আরএমপি) অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

আরএমপি সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।

এর  মধ্যে  ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জন গ্রেফতার করা হয়েছে।

আরও জানানো হয়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..