বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বরগুনায় ধর্ষণ মামলার পর বাবাকে হত্যায় নিহতের পরিবারকে ইদ উপহার সামগ্রী পাঠালেন- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

বরগুনায়
ধর্ষণ মামলার পর বাবাকে হত্যায় নিহতের পরিবারকে ইদ উপহার সামগ্রী পাঠালেন- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

মাওলানা মোঃ আব্দুল মোতালেব বরগুনা থেকে।

নিহতের পরিবারকে ইদ উপহার সামগ্রী পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বরগুনায় মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারকে ইদ উপহার দিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিহতের স্ত্রীর হাতে এ উপহার তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। জেলা প্রশাসন সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ইদ উপহার তুলে দেওয়া হয়।

এ উপহারের মধ্যে নগদ ২৫ হাজার টাকা, নিহতের স্ত্রীকে একটি শাড়ি, তার তিন মেয়ের জন্য ঈদের জামা এবং খাদ্য সামগ্রী হিসেবে চাল, চিনি, লবণ, তেল ও সেমাই দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে ইদ উপহার দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের নানাভাবে সহযোগিতা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..