রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত! চালক আহত!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার পঠিত

পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত! চালক আহত!

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

পাইকগাছায় ঈদের পরের দিনেই মটরসাইকেলের ধাক্কায় রঘুনাথ মন্ডল (৫২)-র মর্মান্তিক মৃত্যু এবং চালক আহত হয়েছে। লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমসাখালীতে শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাইকগাছা-গড়ইখালী সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও পারিবারিক সুত্র বলছেন, ঢেমসাখালীর মৃত বসন্ত মন্ডলের পুত্র রঘুনাথ ঘটনার পুর্বে বাড়ি থেকে রাস্তায় উঠছিলেন। এ সময় চালক সুমনের দ্রুত গতির বাইকের ধাক্কায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়ে জখম হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। আহত সুমন নামক বাইক চালক কিশোরের বাড়ি চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামে। সুমন খড়িয়া খালপার-এ মামার বাড়িতে যাচ্ছিল।
সমনের গাড়িটি আটক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..