রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে জরিমানা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে জরিমানা।

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

পাইকগাছা উপজেলার বিভিন্ন বেকারি কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানে চলাকালে সাথে ছিলেন, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য সাইফুল সহ সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর মেসার্স রিমি বেকারি ও কালিদাসপুর নাজমুল বেকারীর মালিককে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ রং মেশানোর করণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক প্রত্যেক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারি মালিকগণদের-কে মানসম্পন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন সহ সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেন। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..