শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্হদের আর্থিক অনুদান দেওয়ার নামে প্রতারণায় আটক-৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্হদের আর্থিক অনুদান দেওয়ার নামে প্রতারণায় আটক-৩

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

পাইকগাছায় দেলুটি ইউনিয়ন-এ বন্যায় ক্ষতিগ্রস্হদের আর্থিক অনুদান দেওয়ার নামে প্রতারণা করায় ৩ প্রতারক আটক! এলাকাবাসী সুত্রে জানাযায় উপজেলার দেলুটির ২২ নম্বর পোল্ডারে বন্যায় ক্ষতিগ্রস্হ এলাকায় আর্থিক অনুদান দেওয়ার কথা বলে ফরম পূরনের নামে শত শত মানুষের নিকট থেকে টাকা আদায় করায় এলাকাবাসি ৩ ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছে। স্হানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ জানান, হরিনখোলা গ্রামের ইয়াছিন খানের পুত্র মামুন খান(১৯) ও একই এলাকার আইদ সরদারের পুত্র মনির আলম (৩০) এবং বারোআড়িয়া গ্রামের বিভূতি ঢালীর পুত্র মিঠু ঢালী (৩৩) গন ভূয়া একটি এনজিও এর নামে ফরম তৈরি করে দেলুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের নিকট থেকে টাকা উত্তোলন করছিলো। এ সময় স্হানীয় এলাকাবাসি দেলুটীর ২২ নং পোল্ডারের ফুলবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..