সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কেনিয়ার পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৮০ বার পঠিত

 

কেনিয়ার পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু
জসিম উদ্দিন ইতি

পশ্চিম  কেনিয়ার একটি মহাসড়কে পেট্রোল ট্যাঙ্কার উল্টে গিয়ে বিস্ফোরণে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বেশ কিছু লোক আহত হয়েছে। পুলিশ রোববার একথা জানায়। খবর এএফপি’র।
শনিবার গভীর রাতে  নাইরোবির উত্তর-পশ্চিমে প্রায় ৩১৫ কিলোমিটার (১৯৫ মাইল) দূরে  মালাঙ্গার কাছে জ্বালানী ট্রাকটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে উল্টে যায়।
সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, “আমরা ঘটনাস্থলে বারোটি লাশ গণনা করেছি। অপর একজন আহত হয়ে হাসপাতালে মারা যান।”তিনি জানান,”অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..