শ্রীনগরে বিএনপির জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার
মেহেদী সুমন
মুন্সিগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।
বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বাধীন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন
শিক্ষক ও নেতা মোঃ জাহাঙ্গীর খান,ইউনিয়ন বি এন পির
সিঃ সহ-সভাপতি নজরুল ইসলাম নাদিম, শ্রীনগর উপজেলা জিয়া পরিষদ এর সভাপতি
মোঃ আলমগীর হোসেন ,বীরতারা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক
মোঃ মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক
আঃ জলিল ।
এছাড়াও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খান, বিরতারা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মিনার হোসেন , বিরতারা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ লতিফ ,বিরতারা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ মজিবর রহমান, বিরতারা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন , বিরতারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল ভূইয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।