শ্রীনগরে ধানের শীষ প্রতীক এর প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা
মেহেদী সুমন
মুন্সীগঞ্জে শ্রীনগরের বীরতারায় ধানের শীষ প্রতীক এর এমপি পদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ র পক্ষে নির্বাচনী প্রচারনা ও ভোটার দের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর ও সহ সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা।
শনিবার ( ৭ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় বীরতারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও গণসংযোগ এ অংশগ্রহণ করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা ও সহ-সভাপতি রুবেল ভূইয়া, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রিয়াদ চৌধুরী লিটু, ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি আজমির শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম খাঁন, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহাগ ভূইয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা ।