মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের তৎপরতা বৃদ্ধি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০৫ বার পঠিত

 

সাকিব আহম্মেদ বাপ্পি  মুন্সীগঞ্জ  জেলা প্রতিনিধি: 
সরকার ঘোষিত করোনা সংক্রমণ প্রতিরোধে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের তৎপরতা বৃদ্ধি করে কঠোর ১৪ দিনের লকডাউন চলছে। এতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে ।
বুধবার ২৮ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়েছে সিরাজদিখান থানা পুলিশ। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর নেতৃত্বে সিরাজদিখান বাজার সহ বিভিন্ন হাট বাজারে নজরদারি করে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে মাইকিং করে মাস্ক বিতরণ করেন ও উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে যাত্রীদের রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করছেন। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের যাওয়ার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দিচ্ছেন।
এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার নিমতলা ও কুচিয়ামোড়া নামক এলাকা সহ বিভিন্ন এলাকার চেকপোস্টে কঠোর ভাবে দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে থানা পুলিশকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..