রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

পটুয়াখালী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

পটুয়াখালী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মাওলানা আব্দুল মোতালেব ব্যুরো প্রধান বরিশাল।

পটুয়াখালী, কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘণ্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন।
এসময় উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহি নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে্রট আদালতে নিয়োগ বাণিজ্যের মামলা দায়ের করেন। মঙ্গলবার ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্টে্রট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীর সাথে কথা বলে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে বিষয়টি আদালতের এক্তিয়ার। তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অধ্যক্ষের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..