রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণায় দীর্ঘ ২২ বছর পরে গাজীপুরের জনসভায় তারেক রহমান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নির্বাচনী প্রচারণায় দীর্ঘ ২২ বছর পরে গাজীপুরের জনসভায় তারেক রহমান।

বিশেষ প্রতিনিধি মোস্তাক আহমেদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় রাজনীতিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ জনসভায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরার জনসভায় ভাষণ দেবেন।
সফর সময় সূচী অনুযায়ী,মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি রওনা হন। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
ময়মনসিংহ থেকে ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন।
কর্মসূচি শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন বলে বিএনপির মিডিয়া উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

যাত্রাপথে শ্রীপুরের জৈনা বাজার উৎসুক জনতা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা। আতাউর রহমান খোকন সরকার, আহবায়ক তেলিহাটি ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি। তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো:মাহফুজ সরকার,, মাজহারুল ইসলাম প্রধান, ছাত্রদলের মুস্তাক আহমেদ জুয়েল, রনি হাসান সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ।

তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো:মাহফুজ সরকার বলেন – দীর্ঘদিন পর তারেক রহমান গাজীপুরে আসছেন।
তারেক রহমানের জনসভাকে সফল করার জন্য সোমবার বিকালে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
তারা মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
নেতাকর্মীরা বলছেন, তাকে রহমানের জনসভা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। আমরা গাজীপুর ০৩ আসনের ধানের শীষের কর্ণধার অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি। সর্বসাধারণের কাছে ধানের শীষে ভোট চাই।

মাজহারুল ইসলাম প্রধান বলেন, আমাদের প্রাণের মানুষ, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি।বিএনপির চেয়ারম্যান, দেশ নায়ক জননেতা তারেক রহমান সশরীরে আমাদের মাঝে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। পুরো বিভাগে এখন ঈদের আমেজ বিরাজ করছে।

আতাউর রহমান খোকন সরকার বলেন, আজকের এই জনসভা একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে এবং এটি হবে ময়মনসিংহের ও গাজীপুরের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত। আমাদের চাওয়া পাওয়ার চেয়ে জনগনের চাওয়া পাওয়াকে তারেক রহমান বেশি মূল্যায়ন করেন যা ইতোমধ্যে দেশের মানুষ বুঝতে পেরেছেন।

শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা বলেন, জনসভা সফল করতে ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। বিএনপির শাখার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচারণা ও উপজেলা ভিত্তিক প্রস্তুতি সভার মাধ্যমে সর্ববৃহৎ জনসভায় আজ দেশ নায়ক তারেক রহমান আসছে। আমাদের গাজীপুর বাসীর প্রানের স্পন্দন , জনবান্ধব, কর্মীবান্ধব, সমাজ সেবক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, কেন্দ্রীয় কমিটির সহ – সাস্থ বিষয়ক সম্পাদক, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বানি (১৯৬) গাজীপুর ০৩ আসনে বিএনপি মনোনীত পার্থী অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশনায় ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি। আগামী দিনের বিএনপির কর্ণধার তারেক রহমানকে দেখতে ও জনসভায় যোগদানের মাধ্যমে জন সমুদ্রে পরিনত হয়েছে গাজীপুর রাজবাড়ী ও ময়মনসিংহ সার্কিট হাউস। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।

ময়মনসিংহ জনসভার যাত্রানিয়ে আরও বলেন, সর্বশেষ ২০০৩ সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহে এসেছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..