মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

জামালপুরে মাদারগঞ্জ জামথল-সারিয়াকান্দি ফেরী শুভ উদ্বোধন –নৌ পরিবহন প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২২৮ বার পঠিত

 

জামালপুরে মাদারগঞ্জ জামথল-সারিয়াকান্দি ফেরী শুভ উদ্বোধন –নৌ পরিবহন প্রতিমন্ত্রী
মোঃরাকিব হাসান জামালপুর।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,জিয়াউর রহমানের হাত ধরে ৭১ এর ঘাতকদের রাজনীতি করার সুযোগ পেয়েছিল এবং ৭৫ এর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকুরী দিয়ে পুরস্কৃত করেছিল সেইসাথে শাহ আব্দুল আজিজকে প্রধানমন্ত্রী করে ৩০ লাখ শহীদকে অপমান করেছিল। নৌ প্রতিমন্ত্রী আরো বলেন,বঙ্গবন্ধুর শাসনামলে নদী শাসনের জন্য ৭টি ড্রেজার নিয়ে আসেন,এরপর ২০০৮ সাল পযন্ত আর কোন সরকার ড্রেজার আনেনি।
 বৃহস্পতিবার ১২ আগষ্ট দুপুরে  জামালপুরের মাদারগঞ্জের জামথল থেকে বগুড়া সারিয়াকান্দি পর্যন্ত ফেরী সার্ভিস ফেরী শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক মির্জা আজম এমপি,সাহাদারা মান্নান এমপি,বিআইডব্লিও চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী ,জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ আরো অনেকে।এর আগে ফিতা কেটে সীট্রাকটির শুভ উদ্ভোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..