রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশী মদ, ০১টি ট্রাক, নগদ অর্থসহ ০৩ জন মাদকচক্রের সক্রিয় সদস্য সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প এর অভিযানে গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত

আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশী মদ, ০১টি ট্রাক, নগদ অর্থসহ ০৩ জন মাদকচক্রের সক্রিয় সদস্য সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প এর অভিযানে গ্রেফতার।
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,
১। সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প এর আভিযানিক দল ২৩ জানুয়ারী ২০২৬খ্রি. তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া সাকিনস্থ নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয়। উক্ত চেকপোস্টে বিদেশী মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত ধৃত মাদক কারবারি ১। মোঃ মিনাল মিয়া (৩২), ২। মোঃ রিয়াদ হোসেন (২৮) এবং ৩। মোঃ নুরুল আমিন (৩৪), সর্বথানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুরগণ কৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১৩০১ বোতল বিদেশী মদ উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত ট্রাক, ক্রয়/বিক্রয়ের নগদ অর্থ ৯৬,৮০৫/- টাকা এবং ০৪টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০,০০,০০০/-(সত্তর লক্ষ) টাকা।

৩। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..