রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হোমনায় ছাত্রলীগ ক্যাডার এখন এনসিপি নেতা, ফেসবুকে তারেক রহমানকে হুমকি, মীর্জ ফখরুল ও আইন উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে প্রতিনিয়ত মানহানিকর পোস্ট!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

হোমনায় ছাত্রলীগ ক্যাডার এখন এনসিপি নেতা, ফেসবুকে তারেক রহমানকে হুমকি, মীর্জ ফখরুল ও আইন উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে প্রতিনিয়ত মানহানিকর পোস্ট!

ডেস্ক রিপোর্ট:
মো. জহিরুল ইসলাম কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত মো. কামাল হোসেন এর পুত্র। সে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত থাকাকালীন ছাত্রলীগের একজন সক্রিয় ক্যাডার ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হুমকি প্রদান, অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) প্রতিনিয়ত মানহানিকর পোস্ট করে আসছে। এতগুলো মানহানিকর পোস্ট করার পরেও এনসিপির নেতা পরিচয়ে সে থানা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাপিয়ে বেড়াচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সে নিজে একজন মাদকসেবী এবং মাদক ব্যবসা পরিচালনা করছে। তাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..