রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে যুবকের লাশ উদ্ধার
অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে সাহেদ মিয়া(২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।  আজ ( রোববার) দুপুরে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর পৌর শহরের ১ নং ওয়ার্ডের ছুরুক  মিয়ার ছেলে সাহেদ মিয়া আত্মহত্যা করেছে বলে তার পরিবার থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাহেদ মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। কি ভাবে ও কি কারনে শাহেদ মিয়ার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক ভাবে জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..