বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

‎সিংগাইর দক্ষিণ ধল্লা ১৫ দিনব্যাপী ‘আনন্দমেলা’ শুরু; উদীয়মান নেতা আল হাসান মিয়ার নেতৃত্বে উৎসবমুখর এলাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত


‎সিংগাইর দক্ষিণ ধল্লা ১৫ দিনব্যাপী ‘আনন্দমেলা’ শুরু; উদীয়মান নেতা আল হাসান মিয়ার নেতৃত্বে উৎসবমুখর এলাকা
‎মোঃ আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি”
‎মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা  বিন্না ডাংঙ্গী এলাকায় অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে ১৫ দিনব্যাপী বর্ণাঢ্য ‘আনন্দমেলা’। ধল্লা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল হাসান মিয়া-র বাড়ি সংলগ্ন মাঠে দক্ষিণ ধল্লা যুব সমাজের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার শুরুতেই স্থানীয় অধিবাসীদের বিপুল উপস্থিতি ও উৎসবমুখর আবহে সমগ্র ধল্লা ইউনিয়ন জুড়ে বইছে আনন্দ ও উদ্দীপনার আমেজ।

‎গত ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সিংগাইর উপজেলা কৃষক দলের সাবেক সফল সদস্য সচিব মোঃ আল হাসান মিয়া।

‎ধল্লা ইউনিয়নের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা মোঃ আল হাসান মিয়া দীর্ঘদিন ধরে এলাকার প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যুবসমাজকে সুসংগঠিত রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মেলা প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে এ ধরনের আনন্দমেলার আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ধল্লা ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম এবং আগামীতেও অবহেলিত জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন মোঃ লাভু মিয়া, আবদুল্লাহ আল মামুন, মোঃ এনামুল মিয়া, মোঃ মহাসিন মিয়া এবং মোঃ রাশেদ রানা। বর্ণাঢ্য এই পুরো মেলার সার্বিক পরিচালনায় রয়েছেন এলাকার তরুণ সংগঠক আমিজউদ্দিন।

‎দক্ষিণ ধল্লা বিনাদাঙ্গী এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী আল হাসান মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এই আনন্দমেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, স্থানীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্যের পসরা এবং মুখরোচক খাবারের হরেক রকমের স্টল শোভা পাচ্ছে। আগামী ১৫ দিনব্যাপী এই উৎসব মুখরিত রাখবে পুরো ধল্লা ইউনিয়নকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..