সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সাভারের বিরুলিয়ায় ১৩ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

সাভারের বিরুলিয়ায় ১৩ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি আটক

এইচ,এম আতিক,ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ লিটার অবৈধ চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল রাতে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জাকারিয়াসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে জয়ন্ত রোজারিও (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক জয়ন্ত রোজারিও কমলাপুর এলাকার মৃত মাইকেল রোজারিওর ছেলে। অভিযানের সময় তার হেফাজতে থাকা ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..