শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ বার পঠিত
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরায় কন্টেইনার ভর্তি ৫লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিলসহ এস. এম. রবিউল ইসলাম (৪৮) নামের এক মাদক বিক্রেতা আটক হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত এস. এম. রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলীর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবির ও সঙ্গীয় সদস্যদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ৫লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় আটক করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে। সে বহুদিন ধরে সাতক্ষীরা শহরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..