রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা থেকে ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিল (Wincerex) সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা থেকে ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিল (Wincerex) সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১:৪৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কমান্ডার, র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিলসহ আসামি- *মোঃ হাসানুর কারিকর পিতা: মৃত আজিজ কারিকর, সাং-কুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, *মোঃ মনিরুল ইসলাম পিতা: সহারপ হোসেন সরদার ও মোঃ মূসা করিম *, পিতা: মৃত জিয়া উদ্দীন গাজী, উভয় সাং: হাড়দ্দাহ, থানা: সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণির ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদের সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..