রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শেকড় সামাজিক সংগঠন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

শেকড় সামাজিক সংগঠন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার আজিজুল হবিগঞ্জ জেলা।
হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা শেকড় সামাজিক সংগঠন এর আয়োজনে চুনারুঘাটের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সার্বিক সহযোগিতা অর্থায়নে তিনশত রোগীকে চিকিৎসা প্রদান ও সাত লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ঈদের তৃতীয় দিনে সোমবার (০৯ জুন) বালিয়াড়ি তরফদার বাড়ীতে সকাল ০৯ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।

এ সময় নাক কান গলাসহ বিভিন্ন রোগীদের বিশেষ উপস্থিত দেখা যায় ভুক্তভোগী রোগীগণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আনন্দিত হয়ে বলেন ডাঃ কামরুল হাসান তরফদার এবং শেকড় সামাজিক সংগঠন এই উদ্যোগ যেন অব্যাহত থাকে।

উক্ত মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন শেকড় সামাজিক সংগঠন এর সভাপতি এন স্বপন তরফদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজাজ ঠাকুর চৌধুরী, চেয়ারম্যান ৭নং উবাহাট ইউনিয়ন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কে এম মনিরুজ্জামান তরফদার রিপন ম্যানেজার আশা এনজিও,
এছাড়াও শেকড় সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি সদস্য আবুল কাশেম, আজাদ তালুকদার, জুনায়েদ আহমেদ রোমান আহাম্মেদ, জসিম উদ্দিন, তরফদার জামাল, আবুল কালাম আজাদ, বাবুল আহমেদ, হেলাল উদ্দিন, মাহি উদ্দিন ম্যানেজার পূবালী ব্যাংক, আরো উপস্থিত ছিলেন শেকড় সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির ইউনিয়ন কমিটির নেত্রী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..