সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

মেলান্দহে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

মেলান্দহে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

 

 

বাকিরুল ইসলাম (জামালপুর প্রতিনিধি)

 

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে অনশন করছে কানন নামে এক কলেজ ছাত্রী।কানন উপজেলার রুপসীহাটা এলাকার কাইয়ুমের মেয়ে।সে মেলান্দহ কারিগরী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।

কলেজ শিক্ষার্থী কাননের দাবি দীর্ঘ ৭ বছর যাবৎ একই এলাকার বিশুর ছেলে অনার্স পডুয়া সামিউলের সাথে সস্পর্ক।সে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিত।কয়েক বার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করে কানন।তিনি আরও বলেন গতকাল রবিবার নাংলা এলাকায় ঘুরতে গেলে গোপনে বিয়ে করবে বলে চাপ দেয় সামিউল।কিন্তু আমি গোপনে বিয়ে করতে রাজি না হলে সে নিজেকে রক্তাক্ত করবে বলে হুমকি দেয়।আমাকে গাড়ীতে তুলার জন্য টানাহেচড়া করে। আমি দৌড়ায়ে ইউনিয়ন পরিষদে আশ্রয় নিলে ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশের সহযোগিতায় সামিউলের বাড়িতে পৌছায় দেয়।

এ বিষয়ে সামিউলের বাড়িতে গেলে পরিবারের পুরুষ সদস্য না থাকায় কেউ কথা বলতে রাজি হয়নি।মুঠোফোনে সামিউলের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে নাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন, কলেজ শিক্ষার্থী অনশন করছে বিষয়টি শুনেছি।

 

মেলান্দহ থানা ভারপ্রাপ্ত ওসি মো: দেলোয়ার হোসেন বলেন, আমি এই বিষয়ে শুনেছি। যদি মেয়েটি অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..