মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
ডেক্স রিপোর্টঃ
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে শেষ হয়।
পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নূর মোহাম্মদ ভুইয়া।
সভায় জেলা প্রশাসক, বিচারক, পুলিশ সুপার, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অসচ্ছল ও সহায়-সম্বলহীন মানুষকে সরকার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. হাফিজ উদ্দিন (টানা পঞ্চমবার) ও অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদাকে পুরস্কৃত করা হয়। #everyone