সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের জুলাই যোদ্ধাদের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মুন্সীগঞ্জের জুলাই যোদ্ধাদের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ সাইফুল ইসলাম মোল্লা মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

অদ্য ২৭/১২/২০২৫ শনিবার মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলার জুলাই যোদ্ধাদের সহিত জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়।

সভার প্রথমে আগত মুন্সীগঞ্জ জেলার জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সদস্যদের সাথে পুলিশ সুপার মহোদয় পরিচিতি ও কুশল বিনিময় করেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। উন্মুক্ত আলোচনায় সভায় আগত জুলাই যোদ্ধারা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদারকরণ, স্বস্তিদায়ক ট্রাফিক ব্যবস্থাপনা, মাদকের বিস্তার রোধ, নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার মহোদয় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) মুন্সীগঞ্জ থানাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..