মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বেনাপোল  বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব‍্যপক সংঘর্ষ.বোমাবাজি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩৫ বার পঠিত
বেনাপোল  বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব‍্যপক সংঘর্ষ.বোমাবাজি
দেবব্রতমন্ডল, জেলা প্রতিনিধি যশোর;-
বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার সময়  হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা শুরু হয়।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ।
ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা সহ সকল প্রকার কাজ বন্ধ রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..