রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের আম গেল ভারতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৭০ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি : ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান ও রাজ্য সরকার প্রধান সহ রাজনৈতিক নেতাদের জন্য বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৬০ কার্টুন আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

রোববার (৪ জুলাই) দুপুরে বেনাপোল নো ম্যান্সল্যান্ডে উপস্থিত থেকে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মোঃ সানিউল কাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টুন) আম গ্রহন করেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চামকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মানুন কবির তরফদার,নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান সহ বিজিবির সদস্যরা।

দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই এই আম পাঠানো হচ্ছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অনুপম চাকমা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..