রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিকে প্রভাব বিস্তার ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি প্রভাবশালী মহবিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপারলের টার্গেটে পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের সময় সংঘটিত হওয়া হত্যা মামলার আসামি দাবি করা হলেও পুলিশ বলছে মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন।
গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি।
আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে।
তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্যও আমাদের কাছে নেই।
এদিকে বারংবার হাতেমকে টার্গের করার পেছনে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিককে অশান্ত করার পাঁয়তারা রয়েছে বলে আশংকা করছে গার্মেন্টস মালিক ও ব্যাবসায়ী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হাতেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন। এঘটনায় গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে ২০২৬ সালের ৩ মার্চ নির্বাচনের এক মাসেরও কম সময়ের মাথায় ফতুল্লায় এক ইফতার মাহফিলে হাতেমকে উদ্দেশ্য করে আল আমিনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন গার্মেন্টস মালিক ও শ্রমিকেরা। এসময় প্রায় দুই ঘন্টা এমপিকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..