মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

পাইকগাছায় মেধাবী শিক্ষার্থী কৃষ্ণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অর্থিক সহয়তা করলেন ওসি জিয়া।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২২১ বার পঠিত

পাইকগাছায় মেধাবী শিক্ষার্থী কৃষ্ণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অর্থিক সহয়তা করলেন ওসি জিয়া।

বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।

পাইকগাছায় দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী কৃষ্ণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া ১১ হাজার ১শত টাকার আর্থিক সহয়তা করেছেন। বৃহস্পতিবার দুপুরে থানায় কৃষ্ণ’র হাতে তিনি এ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই মোশারেফ হোসেন সহ অনেকে। ইতোমধ্যে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম পৃথক ভাবে কৃষ্ণ’র বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়ার জন্য আর্থিক সহয়তা করেছেন। উপজেলার রাড়ুলী ইউপির কাঠিপাড়ার দলিত সম্প্রদায়ের বাসিন্দা শ্রীপদ রাযের ছেলে কৃষ্ণপদ রায় ২১-২২ শিক্ষা বর্ষে গুচ্ছ ইউনিভার্সিটি, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। সে এইচএসসি পরীক্ষায় রাড়ুলীর আর,কে,বি,কে,কলেজিয়েট ইনিস্টিউট থেকে মেধা তালিকায় জিপিএ-৫ পায়। ভর্তি ও লেখাপড়ার জন্য বিভিন্ন জনের আর্থিক সহয়তায় কৃতজ্ঞতা স্বরুপ শিক্ষার্থী কৃষ্ণপদ রায় বলেন, আমি লেখাপড়া শিখে সমাজে মানুষের মত মানুষ হতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..