শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

পাইকগাছায় অবশেষে বদ্ধ নদীর অবৈধ নেট-পাটা অপসারণ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

পাইকগাছায় অবশেষে বদ্ধ নদীর অবৈধ নেট-পাটা অপসারণ!

‎​ বি.সরকার। স্টাফ রিপোর্টার।।

খুলনার পাইকগাছায় বদ্ধ নদীতে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৪ মার্চ বুধবার উপজেলার লতা ইউনিয়নের বেতাঙ্গী বদ্ধ নদীতে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়েছে।
‎​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী এ অভিযান পরিচালনা করেন। এসময় বেতাঙ্গী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা বিপুল পরিমাণ নেট-পাটা জব্দ ও ধ্বংস করা হয়।
‎​অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
‎​প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর প্রবাহ রোধ করে এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত করে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে আসছিল। জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
‎​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী দখল বা অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নদী দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..