রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ জেলা ফুটবল লীগ-২০২০-২১ ইং শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পঠিত
পটুয়াখালীতে বঙ্গবন্ধু প্রথম বিভাগ জেলা ফুটবল লীগ-২০২০-২১ ইং শুভ উদ্বোধন
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিভাগ জেলা ফুটবল লীগ ২০২০-২১ ইং এর ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত খেলায় সর্ব মোট আট-টি দল অংশগ্রহন করছেন। জেলা ফুটবল এ‌সো‌সি‌য়েশন এর সভাপতি আ,ন,ম আমিনুল হক মামুন এর সভাপতিত্বে প্রধান অ‌তিথি হিসেবে উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক, ওবাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি,এফ,এ এর সহ-সভাপ‌তি আলতাফ হোসেন, আরো উপস্থিত ছিলেন মোঃ জা‌হিদুল ইসলাম জিহাদ, আহবায়ক, বঙ্গবন্ধু ১’ম বিভাগ জেলা ফুটবল লীগ। খেলা পরিচালনা করেন মোঃ ইরতেজা হাসান মনির, মোঃ আইয়ুব আলী, মোঃ তারেক হোসাইন, ও বাদল চন্দ্র হালদার। উক্ত উদ্বোধনী খেলায় কা‌লিকাপুর সকার ক্লাব, এল‌ভেন বু‌লেট ক্লাব এর বিপক্ষে ৩-০ গো‌লে জয় লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..