সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদরে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

নারায়ণগঞ্জ সদরে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। “Climate Resilient Campus Initiative” এর আওতায় উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০ জন তরুণ-তরুণী।

সোমবার ১৭-৮-২৬ইং সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত দক্ষতাই এখন কর্মসংস্থানের মূল চাবিকাঠি। ফ্রিল্যান্সিং শুধু আয়ের উৎস নয়, এটি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের একটি বড় প্ল্যাটফর্ম। Climate Resilient Campus Initiative এর মাধ্যমে আমরা চাই, জলবায়ু ঝুঁকিপূর্ণ এই অঞ্চলের তরুণরা প্রযুক্তি নির্ভর কাজের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করুক এবং দেশের অর্থনীতিতে অবদান রাখুক।

তিনি আরও বলেন,উপজেলা প্রশাসন তরুণদের পাশে আছে। প্রশিক্ষণ শেষে যারা ভালো করবে তাদের জন্য মার্কেটপ্লেসে কাজ পাওয়া এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ জন নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ২০ দিন ধরে ফ্রিল্যান্সিংয়ের মৌলিক বিষয়, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং ও বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার কৌশল শেখানো হবে।

প্রশিক্ষণের মূল লক্ষ্য তিনটি:
১/দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন তরুণ জনগোষ্ঠী গড়ে তোলা
২/নতুন উদ্যোক্তা সৃষ্টি, ফ্রিল্যান্সিং থেকে ক্ষুদ্র উদ্যোগে রূপান্তরে সহায়তা
৩/আত্মকর্মসংস্থান, বেকারত্ব কমিয়ে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা

“Climate Resilient Campus Initiative” প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীরা জানান, সরকারি উদ্যোগে বিনামূল্যে এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেয়ে তারা অত্যন্ত উৎসাহিত। প্রশিক্ষণ শেষে তারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান।

বিশেষজ্ঞরা মনে করেন, নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে তরুণদের ফ্রিল্যান্সিংমুখী করা হলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে দেশের রেমিট্যান্স আয়েও নতুন মাত্রা যোগ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..