শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

দেশের মডেল হবে ডিসি মোস্তাইন বিল্লাহ জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পঠিত

 

মোঃ সারোয়ার মৃধা ঃঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন,আমরা ২০০০ সাল থেকে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব যুব দিবস প্রতিপালন করছি। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন’। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের প্রত্যেক যুবক তথা সারা দেশের যুবসমাজকে সম্মান, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস-২০২১ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ট্রী এখন যুবক। যারা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে মিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করছে। আমাদের যুবসমাজ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে। জঙ্গিবাদ-ধর্মীয় উন্মাদনা, মাদক, ইভটিজিংয়ের বাইরে যুবসমাজ একটি সুষ্টু সুন্দর জীবন গড়ে তুলবে। যে জীবনের সাথে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, সংস্কৃতি থাকবে। প্রধানমন্ত্রীর দেখানো পথের সংমিশ্রন থাকবে। আমরা আশা করি নারায়ণগঞ্জের যুবসমাজ সারা পৃথিবীর মডেল যুবসমাজে পরিনত হবে।তারা একদিন বিশ্বকে নেতৃত্ব দিবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..