সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ ধামরাই এর অফিসারবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ ধামরাই এর অফিসারবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়।
লিটন আহমেদ চন্দনঃজেলা প্রতিনিধি ( ঢাকা )।

ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ ধামরাই এর অফিসারবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়। আজ শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, মহস্য কর্মকর্তা নাজনীন আক্তার ও বন কর্মকর্তা নুরুজ্জামান সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা রেজাউল করিম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোন ভাবেই প্রশ্নের মুখে না পড়তে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং নির্বাচন যেন সুষ্ঠ ভাবে শেষ হয় তার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই করা হবে। যেসকল কেন্দ্র ঝুঁকি পূর্ণ সেই সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..