রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

তারেক রহমান যুব পরিষদের মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত

তারেক রহমান যুব পরিষদের মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ সাইফুল ইসলাম মোল্লা,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

তারেক রহমান যুব পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নয়াপল্টন, ঢাকাস্থ কেন্দ্রীয় দপ্তর থেকে ৩০শে জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক চিঠির মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটি আগামী তিন মাসের জন্য কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে মোঃ সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ আব্দুর রাজ্জাক শেখকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আঃ সালাম।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুলতান মিয়া, মোঃ নুর হোসেন, মোঃ সুলতান মিয়া, মোঃ শামসুদ্দীন, মোঃ সালাম শেখ, মোঃ সুমন দেওয়ান, মোঃ পারভেজ বেপারী, সালমা বেগম, মোঃ পারভেজ শেখ, মোঃ মাসুদ রানা, মোঃ হানিফ হাসান , মোঃ রোকনুজ্জামান, মোঃ জুয়েল রাঢ়ী, মোঃফারুক হোসেন, মোঃ সেকান্দার শেখ, মোঃ মারুফ হোসেন, মোঃ রাজিম বেপারী, মোঃ কাউছার শেখ, কামরুল হাসান বিদ্যুৎ, মোঃ রোমান রিংকু, মোঃ রিপন সিকদার, মোঃ সাইফুল ইসলাম স্বপন,
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোঃ মেহেদী হাসান রাজীবকে । সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আব্দুল কাদির, মোঃ জিয়াউল হক জিতু রাঢ়ী, মোঃ হালিম দেওয়ান, মোঃ সালাউদ্দিন সরকার, মোঃ কুদ্দুস, মোঃ আলমগীর শেখ, মোঃ শারজাহান, মোঃ আজহার, মোঃ পরশ খান, নূর মোহাম্মদ, মোঃ নজরুল ইসলাম নূর, মোঃ বাবুল ডাক্তার,মোঃ সাদেক শেখ, মোঃ সাইদুর রহমান সাকিব, মোঃ সুজন শেখ,
কেন্দ্রীয় কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নীতি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে জেলার সব থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদনপত্রে তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বাদশা শিপনের স্বাক্ষর রয়েছে। কমিটি অনুমোদনে সম্মতি প্রদান করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আরিফুল হাসান শিমুল।
সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতারা আশা প্রকাশ করেন, নতুন এ আহ্বায়ক কমিটির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলায় তারেক রহমান যুব পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..