বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ডিমলায় জিডি তদন্ত করতে গিয়ে হেনস্তার শিকার  পুলিশ,গ্রেপ্তার -০৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার পঠিত
ডিমলায় জিডি তদন্ত করতে গিয়ে হেনস্তার শিকার  পুলিশ,গ্রেপ্তার -০৩
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় উপজেলার ০৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে কথিত গ্রাম্য (ডাক্তার) হেকিম মুলকুত আলমের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্ত করতে গিয়ে ডিমলা থানার এসআই রোস্তম আলী রাস্তার শিকার হয়েছেন।
শনিবার (০৯ অক্টোবার) বিকালে কথিত গ্রাম্য (ডাক্তার) হেকিম মুলকুত আলমের বাসায় জিডি তদন্ত করতে যায় এস আই রোস্তম আলী। সেখানে হেকিম মুলকুত আলম ও তার পরিবারের সদ্যস্যরা তাকে লাঞ্চিত/হেনস্তা মারধর করে ও আটক করে রাখে।
এ ঘটনায় এসআই রোস্তম আলী ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা যায়, এ সময় তারা রোস্তম আলীর মোটর সাইকেলের চাবি ও তার প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। অবস্থা বেগতিক দেখে রোস্তম আলী ডিমলা থানাকে খবর দিলে বিশেষ ফোর্স ঘটনাস্থরে গিয়ে এসআই রোস্তম আলীকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ কথিত হেকিম মুলকুত আলম (৬০), স্ত্রী নাসরিন নাহার (৫৬)ও তাদের ছেলে ইসলাম হাবিব (২৫)কে আটক করে ডিমলা থানায় নিয়ে আসে।
এস আই রোস্তম আলী বলেন, মোটরসাইকেলের চাবি ও জিডির নথি কেড়ে নিয়ে মুলকুত ও তার পরিবারের সদস্যরা আমাকে সন্ত্রাসী স্টাইলে মারধর করে তাদের বসতবাড়িতে আটকে রাখে।আমার সরকারি ইউনিফর্মের ব্যাচ ও শার্টের বোতাম ছিড়ে দেয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এস আই কে মারধর করার ঘটনায় তাদেরকে গ্রেফতার করে চালান করা হয়েছে প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..